ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. খাসরু আলম সাগর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কলোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধার দিকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
নিহত যুবক উপজেলার মাছিমদিয়া এলাকার জাকার এর ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা সড়কে মোটরসাইকেল চালক খাসরু আলম সাগর নামে ওই যুবককে একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে খুলনা মেডিকেলে নেয়ার পথে সন্ধার দিকে অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেয় আমরা আইনি ব্যবস্থা নেবো।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)