ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ ব্যক্তিমালিকনাধীন জমির সীমানাপ্রাচীরের মধ্যে ঢুকে মাদকসেবন করতে নিষেধ করায় মো. সাজ্জাদ হোসেন নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় মঙ্গলবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাজ্জাদ হোসেন বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা’য় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এর আগে তিনি দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাজ্জাদ হোসেন এবং তার সহকর্মী ও বন্ধুরা ১৫ জন মিলে ২০১৭ সালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এক খণ্ড জমি কেনেন। এরপর থেকেই জমিটি ৫ ফুট উঁচু সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় পতিত পড়ে আছে। সম্প্রতি স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে সেখানে ইয়বা ও ফেনসিডিলসেবনের আখরা বানিয়েছে। এমতবস্থায় গত ১৮ জানুয়ারি সকালে জমিতে গিয়ে স্থানীয় আব্দুর রহিমের দুই ছেলে মো. সুজন (২৫) ও মো. সুমন (২২)সহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে দেখতে পান সাজ্জাদ। এসময় তাদেরকে জমিতে ঢুকতে নিষেধ করায় সাজ্জাদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।
ভুক্তভোগী সাজ্জাদ বলেন, আমাদের জমিতে আমরা মাদকসেবীদের ঢুকতে নিষেধ করায় তারা উল্টো আমাদের হুমকি দেয় যে আমরা যেন জমিতে আর না যাই। জমিতে গেলে আমাদের মেরে ফেলা হবে।
তিনি বলেন, ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারি আমরা যার (স্থানীয় আব্দুর শুক্কুর) কাছ থেকে জমিটা কিনেছি সুজন ও সুমন তারই আপন ভাতিজা। পরে তাদের বিষয়ে আব্দুর শুক্কুরকে জানালে তিনি জানান, মাদকসেবী সুজন ও সুমন পরিবারের কারো কথা শুনেন না। তাদের অত্যাচারে পরিবারও অতিষ্ঠ। তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করতে হয়েছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, খুব দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. সোহরাব বলেন, সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)