ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকার উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার দুপুরে ভাটারা ইউনিয়নের চৌখা জামিয়া হোসেন আলী এতিমখানায় তিন শতাধিক অসহায়,দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ময়মনসিংহ বিভাগ যুব সমিতি ঢাকা।

প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগ যুব সমিতির উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন যুব সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাউছার আহমেদ রুবেল,শেখ হোসেন জামান জুয়েল,যুগ্ম সম্পাদক মোঃ আমছর আলী,সম্পাদক সরোয়ার জাহান, ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআনিসুর রহমান।
প্রধান অতিথি, মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন “শীতার্ত মানুষের জন্য এই ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তাদের কষ্ট লাঘবই নয়, সমাজে সহমর্মিতা ও মানবিকতার উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে।”
এছাড়া স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন ।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)