• সমগ্র বাংলা

কুড়িগ্রামে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সভা ও দোয়া মাহফিল হয়।

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা মহিলাদলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo