ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-রোপা আমন) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমার কর, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ঢাকা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব নাজমুল কবির।
এ সময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)