• সমগ্র বাংলা

ফরিদপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫১) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায় , শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার ( ১৭ জানুয়ারি)  রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা ওঠার পরেও তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের প্রায় ২০-২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অপরদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন। ধারনা করা হচ্ছে, ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo