ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়াতনে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় বক্তারা জানান, বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)