ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাস সুলতানা জানান, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধূনিকরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি এতে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসাথে বীজ বপন, চারা উত্তোলন ও ধান কর্তন করা যাবে। এসব যন্ত্রাংস ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তূকীর ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসাথে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।
কৃষি বিভাগ জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০শতক জমিতে ব্রিধান-৯১ রোপন করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপন করতে সক্ষম হলেন। আগামি ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবেন বলে আমরা আশা করছি।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)