• সমগ্র বাংলা

গাজীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গোসিঙ্গা কর্নপুর চৌরাস্তা বিএনপির দলীয় কার্যালয়ে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

গোসিঙ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন মোড়ল, ওলামাদলের নেতা মাওলানা মো. মোখলেস উদ্দিন কফিল, যুবদল নেতা সুমন আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন আকন্দের তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন কর্নপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজউদ্দিন।

অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo