• সমগ্র বাংলা

ফরিদপুরে কলেজ ছাত্র নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত মো. আসিফ খাঁন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

 মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে ও নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথে আসিফ খাঁন পথিমধ্যে মারা যান।

এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব জানান,  প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo