• সমগ্র বাংলা

গোপালপুরের মির্জাপুর ইউনিয়নের কৃষক দলের কৃষক সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়েছে।   

রবিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় মির্জাপুর হাতেম আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞা-এর সভাপতিত্বে এবং সম্পাদক খঃ কামরুল ইসলাম বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল  জেলা শাখার সদস্য সচিব শামিমুর রহমান শামীম ( ভিপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র  সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

 

এতে বক্তব্য রাখেন , উপজেলা কৃষকদলের সিনিয়র  সহ-সভাপতি মোঃ মুখলেসুর রহমান মোখলেছ, উপজেলা কৃষক দলের পচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান রাঙ্গা, শহর  কৃষকদলের সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষক দলের  সহ সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি  আব্বাস তালুকদার, শহর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ শাজাহান, উপজেলা  যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বদিউজ্জামান রাঙা, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মালেক, উপজেলা জাসাসের সভাপতি শাহানুর রহমান সোহাগ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ জলিল প্রমুখ।

সমাবেশে উপস্থিত কৃষকগণ সময়মতো সার, বিজ না পাওয়া সহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং সুদ বিহীন কৃষি ঋণ দিয়ে আর্থিক সহযোগিতার জন্য আহবান জান।

এ সময় বিএনপি'র নেতারা বলেন কৃষকদের সমস্যা নিয়ে কেন্দের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের  সকল সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

কিশোরগঞ্জে এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা : প্রাণ গেল নবজ...

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক...

image

ফরিদপুরে ২৮ হাজার লিটার তেল লুকিয়ে জরিমানা গুণলো পাম্প কর...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি...

image

বকশিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসা...

image

বকশিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বা...

image

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় পাকিস্তান আমলের ৭টি ল্যান্ড মাইন...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্...

  • company_logo