• সমগ্র বাংলা

টেকনাফে গণধর্ষণ মামলার আসামি আটক : মূল আসামি জিয়াবুল এখনো অধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফ(২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার আমির আলীর ছেলে।

গত ১৩ মার্চ শুক্রবার সাড়ে ৯ টার সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "

গত ১৭ ফেব্রুয়ারি  রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ  রাতে  র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে রামাদা হোটেলের সামনে থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করা হয়। তবে এখনো ঘটনার মূল আসামি জিয়াবুল অধরাই রয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যন্য পলাতক আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

  • company_logo