প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৬ টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারে মেয়াদ উত্তীর্ণ ও নকল কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির দায়ে মানিক স্টোরের স্বত্বাধিকারী মানিক হোসেনকে ৭ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় তনু স্টোরের মালিক বিজয় কুন্ডুকে ৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী পিন্টু কুন্ডুকে ২ হাজার, কাঁচামালের ব্যবসায়ী তাইজুল ইসলাম ও বেলাল হোসেনকে ২ হাজার টাকা, আশিক হোসেনকে ২ হাজার টাকা, নজরুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান চালমান থাকবে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)