• সমগ্র বাংলা

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেফতার -হামলা ও হত্যাচেষ্টার দুই মামলার আসামি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় তিনি আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যা চেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যা চেষ্টা মামলার ৫ নম্বর আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

ওসি আরও বলেন, “সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোপন গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে তোলা হয়েছে।তদন্তের স্বার্থে তার রিমান্ডের আবেদন করছেন পুলিশ ।

অন্যদিকে, মহানগর স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতাকর্মী ফেসবুকের মাধ্যমে দাবি করেছেন,রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে বাবুকে গ্রেফতার করা হয়েছে।সবসময় আন্দোলন-সংগ্রামে সামনে ছিলেন বাবু। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা দ্রুত তার মুক্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে দুজন গুলিবিদ্ধ ছিলেন। ওই সময় দায়ের হওয়া মামলাগুলোর একাধিক আসামি এখনো পলাতক রয়েছে।

এদিকে,বাবুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে প্রশংসা করলেও অন্য একটি অংশ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo