• সমগ্র বাংলা

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, নেই কোনো পর্যটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলেও কোনো পর্যটক সেখানে যায়নি। পর্যটক না যাওয়ায় ছাড়তে পারেনি পর্যটকবাহী কোনো জাহাজও।

‎পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। যেহেতু দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ, তাই তারা যাচ্ছেন না।

‎জাহাজ মালিকরা বলছেন, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। মূলত সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে।

‎উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজ থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেন্টমার্টিন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo