ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, এসেম শাকির উদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)