ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে তারণ্যের উৎসব উপলক্ষ্যে অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগীতায় মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ফরিদপুর স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগান কে সামনে রেখে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন জেলা প্রশানক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার আব্দুল জলিলসহ অতিথিবৃন্দ।
পরে মধুমতি জোনের অধিনের ৮টি জেলার বালক ও বালিক দলের খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মোঃ মাসুদুর রহমান চুন্নু।
মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ী, নারায়ণগঞ্জ জেলার অনুর্ধ্ব ১৮ বালক ও বালিকা দলের খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে চাম্পিয়ান ও রানারসআপ দল গুলো ঢাকায় বিভাগীয় চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)