• সমগ্র বাংলা

বরুড়ায় গৃহবধূ মুন্নির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা বরুড়ায় সাহারপুদুয়া এলাকার গৃহবধূ মুন্নি আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার ১১ই মার্চ সকাল সাড়ে দশটায় বরুড়া পোস্ট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

প্রয়াত মুন্নি আক্তারের মা রোকসেনা বেগম বলেন, সাহারপুদুয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী ফয়সাল হোসেনের সাথে আমাী মেয়ে মুন্নি আক্তারের বিবাহ দেওয়া হয়। আমার মেয়ের ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান আছে। তার  স্বামী ফয়সাল হোসেন প্রবাসে থাকায়  তাঁর শ্বশুর-শ্বাশুড়ি এবং ননদ সাংসারিক খুটিনাটি বিষয় নিয়ে খারাপ আচরণ করতো, যার কারণে আমার মেয়ে বেশির ভাগ সময় আমাদের বাড়িতে থাকতো।  

তিনি আরও বলেন, গত ২৬শে ফেব্রুয়ারী রমজান উপলক্ষে মুন্নি আক্তারের প্রবাসী স্বামীর অনুরোধে সাহারপুদুয়ায় তার স্বামীর বাড়িতে গেলে এবং তার স্বামী প্রবাস থেকে বাড়িতে আসার পরদিন  ২৭শে ফেব্রুয়ারী ১১টায় লোক মারফতে মুন্নি আক্তারের মা রোকসেনা বেগম জানতে পারেন তার মেয়ে মুন্নি আক্তার মৃত্যুবরন করছেন। এই খবর শুনে রোকসেনা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত সাহারপুদুয়া এসে দেখেন  মুন্নি আক্তারের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাড়ির উঠানে শুইয়ে রাখা হয়েছে। 

মৃত মুন্নি আক্তারের মা আরও বলেন,  মেয়ের শশুড়বাড়ীর প্রতিবেশীদের সূত্রে জানতে পারি  রমজানের বাজার নিয়ে তার শ্বশুর বাড়ীর লোকজনের কটাক্ষের শিকার হয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছেন কিন্তু সকল কিছু দেখার পর  পরিবারের সদস্যদের   মনে হয়েছে তার মেয়ে কে হত্যা করা হয়েছে। 

 মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষী ব্যাক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। 

এ ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ইতিমধ্যেই একটি হত্যা মামলা রুজু হয়েছে আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo