ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। কারাদন্ড প্রাপ্ত আহাদ শেখ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে ফরিপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অপর দুই আসামীকে খালাস প্রদান করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ২০১৭ সালের ১লা আগষ্ট রুবাইয়া বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত রায়ে আমরা সন্তুষ্ট।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)