• অপরাধ ও দুর্নীতি

জাহাজে সহকর্মীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাকি একজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো.শাজাহান আলী রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট কাজী জিয়াউর রহমান জিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম। এছাড়া ৭ বছরের কারাদণ্ড পাওয়া আসামি ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনী, লালকুঠি মাজার রোডের মৃত আবু জাফর ইকবালের ছেলে মো. সাজ্জাদ হোসেন। 

মামলার বিবরনে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো.সাব্বির হোসেন জাহাজের কর্মরত অন্যান্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে মো. সাব্বির হোসেনকে তার সহকর্মী আসামীরা রাতের কোন এক সময়ে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৩ অক্টোবর নড়াগাতি থানায় মরদেহ দেখে শনাক্ত করে বাদী মো.মহিদুল ইসলাম ওই বছরের ৪ অক্টোবর নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ জনের সাক্ষ্য ও আসামী পক্ষের ২ জনের সাক্ষ্য গ্রহন শেষে রায়ের ধার্য দিনে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মো.শহিদুল ইসলামকে খালাস প্রদান করেন আদালত।

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

২

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

  • company_logo