• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে সরকারি সার-বীজ বিক্রির সময় জনতার হাতে ধরা কৃষি কর্মকর্তা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার দোকানে বিক্রির সময় আতোয়ার রহমান নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছেন স্থানীয় মানুষ।

রোববার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে সার-বীজ বিক্রির সময় তাকে আটক করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান রমনা মডেল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, আজ সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে প্রণোদনার বীজ ও সার অফিস থেকে নিয়ে জোড়গাছ বাজারের একটি কীটনাশকের দোকানে বিক্রির জন্য নিয়ে আসেন আতোয়ার রহমান। পরে আশপাশের স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। আটকের পর উপজেলা কৃষি কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। পরে তিনি সার ও বীজ জব্দ করে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বাবু বলেন, দুপুর দেড়টার দিকে কৃষি অফিস থেকে অটোতে করে সার ও বীজ বিক্রি করার জন্য দোকানে নিয়ে আসে। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে হাতেনাতে তাকে দোকানে আটক করি। কৃষকের সার কীভাবে দোকানে বিক্রি হয় এ প্রশ্ন সবার। তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মেসার্স ইকবাল ট্রেডার্সের মালিক ফারুক ইসলাম বলেন, আমার দোকানে ওই কৃষি কর্মকর্তা সার এবং বীজ নিয়ে আসেন। বিক্রয়ের জন্য এনেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু দোকানে নিয়ে এসেছে তাহলে অবশ্যই বিক্রির জন্য নিয়ে আসছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, পুষ্টি বাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছে, তারা আগামীকাল নিয়ে যাবে। সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষণ দাস বলেন, খবর শোনার পর আমি ঘটনাস্থলে যাই। সার এবং বীজ কেন এবং কীভাবে দোকানে এসেছে সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে সার ও বীজ জব্দ করে নিয়ে আসি।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...

  • company_logo