• অপরাধ ও দুর্নীতি

র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার আরিফ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র উপকূলের ডাকাত সর্দার আরিফ (৩২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। ১ মার্চ রবিবার  দিবাগত রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আরিফ কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহাজাহান’-এর ছেলে। গ্রেপ্তারকৃত আরিফ একজন চিহ্নিত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত নিম্নোক্ত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ।

তিনি জানান, র‍্যাব-১৫ এর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফ.বি. অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত সর্দার আরিফের নেতৃত্বে ৮/১০ জনের একটি সশস্ত্র দল ফিশিং বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং তাদের বোট দিয়ে সজোরে ধাক্কা মারে। এই নৃশংস হামলায় বোটের কিশোর স্টাফ শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ডাকাত দল উক্ত বোট থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে পালিয়ে যায়।

কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ   রাতে অভিযান চালিয়ে এই মূল ঘাতককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ আসামী উক্ত ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে র‍্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo