ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব অগ্রাধিকারের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা কিংবা সামাজিক অবস্থান বিবেচনায় নয়, প্রত্যেক নাগরিক সমানভাবে পুলিশের সেবা ও সহযোগিতা পাবেন। কোনো ব্যক্তি যেন পুলিশি সেবা নিতে গিয়ে বৈষম্য, অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কাজ করবে জিএমপি।
মাদককে যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে কমিশনার বলেন, মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট ও গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
কিশোর গ্যাং, ছিনতাই, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানের কথা জানান জিএমপি কমিশনার। অপরাধপ্রবণ চক্র ও তাদের কর্মকাণ্ড শনাক্ত করতে পুলিশের নজরদারি, টহল এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে নারীদের হয়রানিসহ বিভিন্ন অপরাধে জড়িত চক্র শনাক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন কমিশনার। তিনি জানান, এসব অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুল-কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ ও ছুটির পর বের হওয়ার সময় যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় পুলিশি উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
নতুন কমিশনারের এসব বক্তব্যে গাজীপুর মহানগরীতে জনবান্ধব, বৈষম্যহীন ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে এসআরবি সদস্য পরিচয়...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪ মাসের শিশু মাহিন ইসলাম আনাস...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে আটকে রেখে এ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষ...

মন্তব্য (০)