ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জামালপুর সদর থানাধীন গেইটপাড় ফিশারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গেইটপাড় ফিশারীপাড়া এলাকার খলিল হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (২৫) এবং একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে সৈকত (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও-এর নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ওই দুই যুবককে ১০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেন।
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে এসআরবি সদস্য পরিচয়...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৪ মাসের শিশু মাহিন ইসলাম আনাস...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে আটকে রেখে এ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষ...

মন্তব্য (০)