• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মো. জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. নওশাদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, গত রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় ...

image

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শ...

image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ব...

image

টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ ইয়াবা ও ৫টি অস্ত্রসহ ২ মাদক ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ...

image

জামালপুর যৌনপল্লীতে ছদ্মবেশে পুলিশের অভিযান, সাড়ে ৬ কেজি ...

৫

জামালপুর প্রতিনিধি : ‘মাল লাগবে নাকি নারী লাগবে?&rsquo...

  • company_logo