ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় গাজীপুরের কালীগঞ্জে রুস্তম মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম আদালত পরিচালনা করেন।
মামলা নম্বর ১৯/২০২৬। আইনের ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রুস্তম মিয়া বড়কাউ এলাকার বাসিন্দা।
এ সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুর রহমান ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ইলেকট্রিক্...
নিউজ ডেস্ক : নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের ...
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্...
নিউজ ডেস্ক : লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধ...
নিউজ ডেস্কঃ দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগে...

মন্তব্য (০)