• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩)। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্কয়ার ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। এসময় বাসের একজন কর্মী ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ভালুকা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার গ্লাস ভেঙে পুড়ে গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলী ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুন লাগার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ করেন। তিনি বলেন, বাসের ভেতরের সিট ও জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইঞ্জিনে কোনো ক্ষতি হয়নি। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, লাশ সরানোর অভিযোগে ব...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া ...

image

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

২

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফি...

image

জামালপুরে পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৪৯০ প...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ ত...

image

সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে এর...

image

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

৫

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

  • company_logo