• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনের আলোচনার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে  জামালপুর জেলা পুলিশ লাইন মাঠে জেলার প্রার্থীদের নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইন গেটের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে কয়েকজন ব্যক্তি পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন। বিষয়টি জানতে পেরে জামালপুর ডিবি-১-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হয়। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ টাকা দাবি করলে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানায়, চাকরির নামে টাকা দেওয়া ও নেওয়া উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

মন্তব্য (০)





image

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ই...

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

২

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

৩

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

৪

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

  • company_logo