• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টা: ইসমাইল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার দায়ে ইসমাইল মোল্লা (৫৬) নামের এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ১৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের একটি গ্রামে মুদিদোকানের পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল ওই শিশুটি। এ সময় ইসমাইল মোল্লা তাকে দোকানঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ২১ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম চলতি বছরের (২০২৬ সালের) ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, "বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।"

মন্তব্য (০)





image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জে একজনের সাজা

১

গাজীপুর প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় গাজীপু...

image

কালীগঞ্জে শাটারের তালা কেটে দোকানে ডাকাতি, ট্রাক-পিকআপসহ ...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ইলেকট্রিক্...

image

চরাঞ্চল অভিযানহীন: চাঁদপুরের মেঘনা পাড়ে প্রকাশ্যে ইলিশের হাট

৩

নিউজ ডেস্ক :  নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের ...

image

জামালপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্...

image

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

৫

নিউজ ডেস্ক :    লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধ...

  • company_logo