• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ১৫'শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া(৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী নয়ন মিয়া তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী নয়ন মিয়ার নিজবাড়ী থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার(১২ জানুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo