• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ক্লিনিক সিলগালা, অর্থদণ্ড ৮০ হাজার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিনা নামে স্থানীয় বেসরকারি একটি ক্লিনিককে বন্ধ করে সিলগালা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওই ক্লিনিক মালিক জাকিয়া বেগমকে (৪৫) নগদ ৮০ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়েছে।  

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত জাকিয়া উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মৃত সামশুদ্দিন আহমেদের কন্যা।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজায় এলাকার কলাপাটুয়া গ্রামের জরিনা ক্লিনিক নামে একটি বেসরকারী ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও কাগজপত্র না থাকার অভিযোগ স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ভ্রামান আদালতের অভিযান পরিচালিত হয়।

ইউএনও আরো বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিকটিকে বন্ধ করে সিলগালা করা হয়েছে। সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের অপরাধের একটি মামলায় ক্লিনিক মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ।     

এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারীর মো. আলামিন ভূঁইয়া সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo