ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজা সহ দুই নারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার ( ২০ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার ( ২১ জানুয়ারি) সকালে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)