• অপরাধ ও দুর্নীতি

চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হল, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামী বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী শাহ্‌জাহানের পুত্র রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজা সহ মাদক মামলার আসামী গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফ এর পুত্র সাদিক মোল্লা (২১)। 

পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী, সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত ও  মাদক মামলার আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo