• সমগ্র বাংলা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদ মিয়া গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার দেওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহমুদ মিয়া দেওপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বর্তমান কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ মিয়ার অত্যাচারে দেওপাড়া গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। তার ভয়ভীতি ও নির্যাতনের কারণে  ওই গ্রামের এবারত হোসেন, শফিক মিয়া, রশিদ মিয়া, আব্দুর রশিদ ও কুসুম আলীর পরিবার গ্রাম ছাড়া হতে বাধ্য হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তবে তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ওসি আলাউদ্দিন বলেন, মাহমুদ মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo