ছবিঃ সিএনআই
পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার ৩ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রয়, মূল্য তালিকা না টানানো এবং মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে তাদের আর্থিক দন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র জিরোপয়েন্ট এলাকার মিষ্টি এবং ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষ কে ৩ হাজার, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেন কে ৩ হাজার এবং আরিফুর রহমান কে ১ হাজার সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও পেশকার তুহিন বিশ্বাস।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)