• সমগ্র বাংলা

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী। 

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান। 

ফেরত আসা ব‍্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীরা জানায়, ফেরত আসারা অভাবী পরিবারের। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা  শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৩

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

৪

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

  • company_logo