• সমগ্র বাংলা

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে রশি দিয়ে হাত-পা বাধা  অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে  , ধারণা করা হচ্ছে চালককে হত্যার পর গভীর জঙ্গলে মরদেহ ফেলে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা মাটিগাড়া ও খিলপাড়া তিন গ্রামের সিমান্তবর্তী গভীর জঙ্গলের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশা চালক মো. জাহিদুল ইসলাম জাহিদ(২০) কাপাসিয়া উপজেলার দস্য নারায়ণপুর গ্রামের মো. হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গ্রামের কয়েকজন নারী বনের ভেতর লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাত-পা বাধা মরদেহ দেখতে পাওয়া যায় । এসময় তাঁরা ডাক চিৎকার শুরু করলে  আশপাশের মানুষ গিয়ে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। 

নিহতের বাবা হাবিবুর রহমান হবি বলেন, গতকাল বুধবার রাত নয়টার দিকে বাড়ির পাশে যাত্রী রেখে পূনরায় অটোরিকশা নিয়ে বের হয় ছেলে। রাত সাড়ে দশটার দিকে ছেলের ফোন থেকে একটি মিসকল আসে। এরপর কল দিলেও কোন সাড়া মেলেনি। গভীররাত হলে সবাই খুঁজাখুঁজি  শুরু করি। কোন সন্ধান পাওয়া যায়নি সারারাত। সকালে কাপাসিয়া থানায় জিডি করতে যায়। পথিমধ্যে খবর পায় জঙ্গলে একটি লাশ পাওয়া গেছে। দ্রুত এসে দেখি আমার ছেলের লাশ। 

ঘটনার সত্যতা  নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গভীর বনের ভেতর থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে গেছে। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo