ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে। শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মো. শফিকুল ইসলাম আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে অবরোধ করে শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এছাড়া শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোন পরিস্থিতি সামাল দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, বেলা ১১ টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে। এতে পুলিশ সদস্য আহত হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...

মন্তব্য (০)