• সমগ্র বাংলা

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচালক আরিফুল হকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সেনা সদস্য ও আরও একজনকে গ্রেপ্তারে করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। ‎পুলিশ জানায়, নগরীর ভগিবালাপাড়া এলাকায় সেনা সদস্য শাহীনের বাসায় ভাড়া থাকতেন অটোচালক আরিফুল।

মাদক ও জুয়া খেলা নিয়ে আরিফুলের সঙ্গে শাহীনের দ্বন্দ্ব চলছিল। গত সোমবার থেকে অটোচালক আরিফুল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আরিফুলের বাবা কোতয়ালী থানায় জিডি করেন।

এরপর পুলিশ আরিফুলের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে পুলিশ নিশ্চিত হয় অটোচালক আরিফুলের মরদেহ সেনা সদস্য শাহিনের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে শাহিনের বাড়ি থেকে কম্বলের মধ্যে পেঁচানো অবস্থায় আরিফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাত ছিল। তাকে মাথায় আঘাত করার পর জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালি মেট্রো থানার ওসি ওয়াদুদ আলম জানান, সেনা সদস্য শাহিন ও রাসেল দুজনে পরিকল্পিতভাবে অটোচালক আরিফুলকে গলা কেটে হত্যা করেছে।

আরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় রাশেদুল ইসলাম রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে সেনা সদস্য শাহিনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতে শাহিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৩

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo