• সমগ্র বাংলা

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার  তুহিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার একলাছ মিয়া, গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রলয় কুন্ডু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক চান মিয়া, বাংলাদেশ জামায়াতী ইসলামী গোপালপুর শাখার আমির হাবিবুর রহমান তালুকদার, আরো উপস্থিত ছিলেল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

সভায় পূজামণ্ডপে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo