• সমগ্র বাংলা

চুকনগর বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দোকানকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ ও রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তী।


স্থানীয়রা অভিযোগ করেছেন, রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর ও অগোছালো পরিবেশে মিষ্টি তৈরি করা হয়, যা ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজেও কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিহ্ন পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা পুলিশ ক্যাম্পের আইসি এস আই ইব্রাহিম হোসেন, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও নাজির কিরণ বালা।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করেছেন, শুধু এই দুই দোকানে নয়, চুকনগর বাজারের অন্যান্য হোটেল ও মিষ্টান্নের দোকানেও একই অব্যবস্থা বিরাজ করছে। তাই পুরো বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের প্রয়োজন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তী বলেন, এই ধরনের লঙ্ঘন ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। মালিকদের সতর্ক করা হয়েছে এবং পুনরায় লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo