ফাইল ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে আদালত ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন। তিনি জামালপুর সদর উপজেলার তুলশীরচর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে নিজবাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। ওই মামলায় ৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া, ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে রবিন। ওই মামলায় ৭ জন সাক্ষীর জবানবন্দি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...
বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

মন্তব্য (০)