• সমগ্র বাংলা

র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর থেকে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে  অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, র‌্যাবের চলমান এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১৭ সেপ্টেস্বর র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯ নং আস্কারপুর ইউপির ৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭) এর বসতবাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে শোকেসের নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo