• সমগ্র বাংলা

মহাদেবপুরে ছাগল-হাঁস-মুরগী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপকারভোগীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগী বিতরন করেছে আলো (এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন)। মঙ্গলবার উপজেলার এনায়েতপুর এবং খাজুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে  প্রাথমিক মোট ৭০জনকে  ১টি করে ছাগল, ১০টি করে হাঁস এবং ১০ টি করে  মুরগী বিতরন করা হয়েছে।

আলোর পক্ষে বিকল্প জীবিকায়নের মাধ্যমে পরিবারে নারীদের আয় ও সঞ্চয় বৃদ্ধির  লক্ষ্যে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের সহায়তায়  “গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-২” এর অধিনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মো আল আমিন তান, ভেটেনারী ফিল্ড এ্যসিসট্যান্ট সুলতান হাসান, আলো-এর নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান।

আলো’র নির্বাহী পরিচালক মো: মাসুদুর রহমান বলেন, আমরা চাই প্রতিটি পরিবার নিজেদের জীবিকা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠুক। মুরগি, হাঁস ও ছাগল বিতরণের এই উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো আয়ের উৎস তৈরী করতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি অতিরিক্ত আয় ও খাদ্য বহুমূখিতা সৃষ্টি  করতে পারবেন। আলো বিশ্বাস করে, ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় পরিবর্তন সম্ভব। তাই সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo