ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বেসিক পুরান বাজার এলাকায় শেখ ফরিদের ৩ তলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলঃ মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী, ৩ মেয়ে মুন্নি, তিন্নিও মৌরি। নিচ তলায় ভাড়া থাকে পরিবারটি। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা আগুনে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিন শিশু সহ পাঁচজন দগ্ধ হয়। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)