• সমগ্র বাংলা

শ্রমিকদের ২৩ দফা মেনে আগামীকাল থেকে উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা ইপিজেড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : শ্রমিকদের ২৩ দফা মেনে নিয়ে দুই দিন পর আগামীকাল বৃহষ্পতিবার থেকে উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা ইপিজেড। তবে এভারগ্রীণ প্রডাক্ট (বিডি) লি. কারখানাটি খুলবে আগামী শনিবার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিথিতে উত্তরা ইপিজেডে টানা পাঁচ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার। 

একই সাথে শ্রমিকদের বকেয়া পাওনাদি যত দ্রুত সম্ভব পরিশোধ করার অঙ্গীকার করেছে এভারগ্রীণ কর্তৃপক্ষ। পাশাপাশি  আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা সহ আর্থিক সহায়তা দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে তদন্ত কমিটির প্রধান বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

কয়েকদিন থেকে ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলো উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্ট বিডি লি. নামের একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ঠেকাতে সোমবার রাতেই কারখানা ছুটি ঘোষণা করে এভারগ্রীন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে এসে কারখানা বন্ধের খবর শুনে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। তাঁরা ইপিজেডের সামনের সড়ক ও মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে ঢুকতে বাঁধা দেন।  

এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও ইপিজেডের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় অন্তত আট শ্রমিক গুলিবিদ্ধ হন এবং হাবিব নামের এক শ্রমিক মারা যান। এরপর উত্তেজনা আরও বেড়ে গেলে ইপিজেড এর সকল কারখানা বন্ধ ঘোষণা করে বেপজা কর্তৃপক্ষ।এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বেপজা কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo