• সমগ্র বাংলা

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারা ভোগ শেষে দু’দেশে সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তিন বাংলাদেশী নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজাভোগ শেষে দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমোদন পায়। দেশে ফেরত আসা তিন জনের মধ্যে দুইজনের বাড়ি লক্ষীপুর ও একজন চট্রাগ্রাম জেলায়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এরা দালালের সহায়তায় ২০২১ সালের ২১ মার্চ রাতে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, থানার আইনি প্রক্রিয়ার পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, ভারতে পাচারের শিকার এসকল নর-নারীরা পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সহায়তা চাইলে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার থেকে পূর্ণাঙ্গ সহযোগীতা করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo