• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা,  শিল্পপতি ও সমাজসেবক  এম এম হোসাইনের নেতৃত্বে এই আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি সদরপুর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের  পদপ্রার্থী ও বিএনপি নেতা শিল্পপতি এম এম হোসাইন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বলেন, "আমরা আশা করি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

তিনি আরও বলেন, "চৌধুরী পরিবারের সঙ্গে এই অঞ্চলের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। আমি সেই পরিবারের এবং বিএনপির প্রতিনিধিত্ব করছি। আশা করি নির্বাচনে জয়লাভ করব।"

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন খান, সদরপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহ জামাল, সদরপুর যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু মোল্লা এবং কৃষ্ণপুর বাজার বণিক সমিতির সভাপতি শুকুর মোল্লা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo