• সমগ্র বাংলা

জামালপুরে ঘুম ভেঙে দেখেন স্ত্রী নেই, স্বামীর কান্না

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী তানজিদ ইসলাম অন্তর স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন, সবার কাছে স্ত্রী ফিরে আসার দোয়া চাইলেন।

প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। শুরুতে সম্পর্ক ছিল সুখকর। তবে বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে যায়।

বুধবার রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে ঘুমানোর পর বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায় নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। স্ত্রী ও কথিত প্রেমিকের মোবাইলও বন্ধ রয়েছে।অন্তর অভিযোগ করে বলেন, “আমি তাকে পড়াশোনা করাতে চাইনি, শুধু কলেজে ভর্তি করাই। এরপর থেকেই সে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে। গত দুই বছর ধরে মানসিকভাবে আমাকে নির্যাতন করছে এবং শারীরিক সম্পর্ক এড়াচ্ছে নানা অজুহাতের আশ্রয় নিয়েছে। আমি তাকে এতটা ভালোবেসেছি যে, যখন যা চেয়েছে আমি তাই করেছি।”

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo