• সমগ্র বাংলা

নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় নড়াইলে শুরু হয়েছে “কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ”। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লীগের সমন্বয়কারী এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে লিংকন বিশ্বাস বলেন, “বাংলাদেশে হ্যান্ডবল এখনো তেমন পরিচিত নয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই খেলাকে জনপ্রিয় করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোতাসসিন বিল্লাহ এবং নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী।

কিউট জেলা ভিত্তিক এ পুরুষ হ্যান্ডবল লীগে মোট ২৪টি ক্লাব অংশ নিচ্ছে। ১১ দিনব্যাপী প্রতিযোগিতার সবগুলো ম্যাচ নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo